• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম


২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩ এপ্রিল ২০২৬ ১২:৩৬ পিএম

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা শুক্রবার (৩ এপ্রিল ২০২৫) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

এই ইউনিটের জন্য আবেদন করেছিলেন ৯০,৪০৪ জন শিক্ষার্থী। পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৩০, আর প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে

আসনবিন্যাস (সিট প্ল্যান) আগেই প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা gstadmission.ac.bd ওয়েবসাইটে লগইন করে নিজের আসন, পরীক্ষা কেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর দেখতে পারবেন। লগইন করতে হবে আবেদনকারীর আইডি ও পাসওয়ার্ড দিয়ে, এরপর ড্যাশবোর্ডে “সিট প্ল্যান” অপশন ক্লিক করতে হবে।

এর আগে, গত শুক্রবার দেশের ২১টি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।