আজ/রোজ শুক্রবার, ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ, ২০ জিলক্বদ ১৪৪৭ হিজরি।
০৮ মে ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বিশ্বজুড়ে ঘটে গেছে নানা ঐতিহাসিক ঘটনা, জন্ম ও মৃত্যু।
ইতিহাসে ৮ মে-র উল্লেখযোগ্য ঘটনা:
১৭১৮: ফরাসি অভিযাত্রী জঁ-ব্যাপটিস্ট লে মইন দে বাইনভিল লুইজিয়ানার নিউ অরলিন্স শহরটি প্রতিষ্ঠা করেন।
১৮৮৬: জন পেম্বারটন প্রথম কোকা-কোলা বিক্রি শুরু করেন।
১৯৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানির আত্মসমর্পণ এবং ইউরোপে বিজয় দিবস (V-E Day) পালিত হয়।
১৯৪৫: আলজেরিয়ার সেতিফে ফরাসি বাহিনীর গুলিতে হাজার হাজার বিক্ষোভকারী নিহত হন, যা ইতিহাসে ‘সেতিফ গণহত্যা’ নামে পরিচিত।
১৯৭০: ব্রিটিশ রক ব্যান্ড দ্য বিটলস-এর বিখ্যাত অ্যালবাম ‘লেট ইট বি’ মুক্তি পায়।
১৯৮০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঘোষণা করে যে পৃথিবী থেকে গুটিবসন্ত সম্পূর্ণ নির্মূল হয়েছে।
জন্ম:
১৮২৮: হেনরি ডুনান্ট — রেড ক্রসের প্রতিষ্ঠাতা এবং প্রথম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
মৃত্যু:
১৭৯৪: ফরাসি রসায়নবিদ অ্যান্টনি লাভোসিয়ে, যিনি আধুনিক রসায়নের জনক হিসেবে পরিচিত, গিলোটিনে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
দি উইকিপিডিয়া