সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতাল-এ নেওয়া হয়। হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।