পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।নিহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৩ বছরের নিচে। পেশোয়ারের দির কলোনি এলাকায় অবস্থিত আল-খায়ের এডুকেশন সেন্টার নামের স্কুলটিতে এ দুর্ঘটনা ঘটে।উদ্ধারকারী দলের সদস্যরা জানান, ভবনের ওপরের তলার ছাদ ধসে নিচের তলার ছাদের ওপর পড়ে। এতে নিচের শ্রেণিকক্ষগুলো ভেঙে পড়ে এবং শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।প্রাথমিকভাবে ভবনটির কাঠামোগত দুর্বলতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
/বিএসএস