• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম


আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ১১:২৭ এএম

আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির তিন শীর্ষ নেতাভারতের দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছেন আদালত। রবিবার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। এর আগে শনিবার সকালে দিল্লিতে একটি ফ্লাইট অবতরণের পর তাদের আটক করা হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) কার্যক্রমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম মুছে ফেলা এবং কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। এ কর্মসূচির পরিপ্রেক্ষিতে সিজেপির ওই তিন নেতাকে প্রতিরোধমূলকভাবে আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। পরে আদালত তাদের মুক্তির নির্দেশ দেন।এর আগে শনিবার দিল্লিতে রাজনীতিবিদসহ তিন হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছিল। তবে গভীর রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। রাজধানীর কেন্দ্রীয় অংশে অবস্থিত যন্তর মন্তরে বিশৃঙ্খলা এড়াতে দিল্লিজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছিল পুলিশ।পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে জমায়েত হতে বাধ্য হন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে এ আন্দোলন অনুষ্ঠিত হয়।শনিবার রাতে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ইউটিউবার ধ্রুব রাঠিও ছিলেন। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমর্থক হিসেবে পরিচিত। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন এনডিএ জোটের কড়া সমালোচক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

/বিএসএস