• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পিএম


ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ অক্টোবর ২০২৬ ৮:৫৭ পিএম

ইউক্রেনের সুমি শহরে ভারতীয় মালিকানাধীন কুসুম গ্রুপের একটি বড় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলায় কারখানাটির মূল ভবন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।১৯৯৪ সাল থেকে কুসুম গ্রুপ ভারতীয় ওষুধ ইউক্রেনের বাজারে বিক্রি করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ভারতীয় নাগরিক রাজীব গুপ্ত পরিচালনা করছেন। ২০০৯ সালে ইউক্রেনের সুমি শহরে কারখানাটি চালু করা হয়।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেও এতদিন কারখানাটির কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছিল। তবে এবারের হামলায় প্রতিষ্ঠানটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ অন্তত ৪০০ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বর্তমানে কুসুম গ্রুপ ইউক্রেনসহ কয়েকটি দেশে বিভিন্ন ধরনের ওষুধ সরবরাহ করে থাকে। সুমি শহরের এই কারখানাটি প্রতিষ্ঠানটির কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।হামলার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিন্দা জানিয়েছেন এবং নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।জেলেনস্কি জানান, সুমির ওষুধের গুদাম ছাড়াও কিয়েভ ও দিনিপ্রো শহরেও রুশ বাহিনী হামলা চালিয়েছে। তাঁর দাবি, রাশিয়া কিছুদিন ধরে নিয়মিত ড্রোন ব্যবহার করে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

/বিএসএস