• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম


জাতিসংঘে খামেনি ও নিহত শিশুদের ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৩ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্যের শুরুতেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানে সামরিক হামলায় নিহত শিশুদের ছবিও অধিবেশন কক্ষে প্রদর্শন করেন তিনি।বুধবার (২৩ সেপ্টেম্বর) ভাষণের শুরুর দিকেই হাতে খামেনির ছবি তুলে ধরেন পেজেশকিয়ান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের প্রথম দিন তেহরানে খামেনির কম্পাউন্ডে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে তেহরান।এরপর সামরিক হামলায় নিহত শিশুদের ছবিও জাতিসংঘের অধিবেশন কক্ষে তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। এর মাধ্যমে সামরিক অভিযানে বেসামরিক মানুষের হতাহতের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার চেষ্টা করেন তিনি।এর আগে চলতি মাসে জাতিসংঘের একটি তথ্য-অনুসন্ধানী মিশন জানিয়েছিল, ইরানের একটি স্কুল ও একটি ক্রীড়া স্থাপনায় হামলার পেছনে যুক্তরাষ্ট্রের থাকার বিষয়ে তাদের কাছে ‘যুক্তিসংগত ভিত্তি’ রয়েছে। মিশনটির মতে, ওই হামলাগুলো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

/বিএসএস