• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম


নিজস্ব অর্থায়নে ৪৭ বিএনপি নেতাকর্মীকে ওমরাহ করাচ্ছেন লুৎফুজ্জামান বাবর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ সেপ্টেম্বর ২০২৬ ২:১৭ পিএম

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৭ জন নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের বিশেষ উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে তারা পবিত্র ওমরাহ পালনের এই সুযোগ পাচ্ছেন।মঙ্গলবার রাতে ৪৭ সদস্যের এই ওমরাহ কাফেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।

/বিএসএস