বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) পালিত হচ্ছে ঐতিহাসিক ৫ আগস্ট। দিনটিকে অনেকে প্রতীকীভাবে ‘৩৬ জুলাই’ হিসেবেও উল্লেখ করছেন।এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও নিজেদের অনুভূতি প্রকাশ করছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও।বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিশা লেখেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া ও মতামত প্রকাশ করেন।
/বিএসএস