• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ পিএম


হরমুজ প্রণালী উন্মুক্ত হলেও নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৮:৫১ পিএম

যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য “সম্পূর্ণ উন্মুক্ত” থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় বলেন, হরমুজ প্রণালী এখন “সম্পূর্ণভাবে ব্যবসার জন্য উন্মুক্ত” তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।


ট্রুথ স্যোশালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চুক্তি পুরোপুরি সম্পন্ন হয়।
তিনি আরও উল্লেখ করেন, এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হতে পারে, কারণ বেশিরভাগ বিষয় ইতোমধ্যেই আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে।
এই ঘোষণার মাধ্যমে একদিকে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা হলেও, অন্যদিকে ইরানের ওপর চাপ বজায় রাখার কৌশল স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র।

সোর্সঃ বিবিসি