• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম


কলকাতায় ৬৫৩ বছরের পুরোনো মসজিদে পূজার আয়োজন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৯:৪৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার পান্ডুয়া এলাকায় অবস্থিত প্রায় ৬৫৩ বছরের পুরোনো ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ নামে একটি হিন্দু ডানপন্থি সংগঠন দাবি করেছে, ঐতিহাসিক এই স্থাপনাটি মূলত একটি মন্দির।

এ দাবির ভিত্তিতে সংগঠনটি মসজিদের পাশে পূজা-অর্চনা শুরু করেছে।জানা গেছে, বিজেপি নেতার নেতৃত্বাধীন ওই সংগঠনটি আগামী সোমবার (২৭ জুলাই) মসজিদের বাইরের অংশে একটি বড় শিবলিঙ্গ স্থাপনের পরিকল্পনা করেছে।

বিষয়টি ঘিরে এলাকায় নতুন করে ধর্মীয় উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে।আদিনা মসজিদ ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ ঐতিহাসিক মসজিদ হিসেবে পরিচিত। প্রায় সাড়ে ছয় শতাব্দী ধরে এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে। তবে সাম্প্রতিক এই দাবি ও পূজার আয়োজনকে কেন্দ্র করে স্থাপনাটিকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

/বিএসএস