• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পিএম


যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৯:১৬ পিএম

লেবানন ইস্যুতে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী “সম্পূর্ণভাবে উন্মুক্ত” ঘোষণা করা হয়েছে। তিনি জানান, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করে জাহাজগুলো চলাচল করতে পারবে।
এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধ শুরুর ঘোষণা দেয়। ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর প্রতিক্রিয়াস্বরূপ তেহরান কয়েক সপ্তাহ ধরে বিশ্বে অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথ কার্যত বন্ধ করে রেখেছিল।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ আল জাজিরা