• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম

‘ট্রল আমি উপভোগ করি, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই’— শিক্ষামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:০৫ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হলেও তিনি তা উপভোগ করেন। একই সঙ্গে তিনি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার গুণগত মানে পরিবর্তন আনতে হবে। তিনি প্রশ্ন তুলে বলেন, “গত ১৭-১৮ বছরে কেন কোনো পরিবর্তন হয়নি? আগে যেখানে দুটি গাইড বই ছিল, এখন খুঁজলে ২০ ট্রাক পাওয়া যায়।”

পরীক্ষায় নকল প্রসঙ্গে তিনি বলেন, নকল একটি গুরুতর অপরাধ। “২০০৬ সালে নকলের দাফন-কাফন-চল্লিশা করে বিদায় দিয়েছিলাম। এখন আবার তা ফিরে এসেছে, তবে নতুন রূপে—ডিজিটাল পদ্ধতিতে,” বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত অবৈধ বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে বাণিজ্যিক কার্যক্রম চলছে, সেগুলো ভেঙে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, সংসদকে শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার।