• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম


‘আওয়ামী লীগ বলতে কিছু নেই’, শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা পররাষ্ট্র উপদেষ্টার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:০২ পিএম

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেছেন, আওয়ামী লীগ বলে দেশে এখন আর কিছু নেই।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বর্তমান সম্পর্ককে ইতিবাচক ধারায় নিতে হলে উভয় দেশকেই আন্তরিক হতে হবে। তিনি বলেন, “আমরা একটি ভালো সূচনা চাই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া একজন সন্ত্রাসীর সেখানে অবস্থান আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।”

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি সরকারের বিষয়ে তিনি বলেন, দলটি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করছে। জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও সরকার এখন আরও শক্ত অবস্থানে রয়েছে।

এ সময় তিনি জানান, ভারত শিগগিরই বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা পুনরায় চালুর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।