• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম


মিশরিয়ান উইংগার মোস্তফা জিকো

“আল্লাহর কসম! আমরা অন্যায়ের শিকার হয়েছি। হাসবুনাল্লাহু ওয়া নি’য়ামাল ওয়াকিল”

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১১:০৪ এএম

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ও বিতর্কিত পরাজয়ের পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মিশরের তারকা স্ট্রাইকার মোস্তফা জিকো। ম্যাচ শেষে সরাসরি টেলিভিশন সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়ে ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারিকে ‘জালিম’ (অবিচারকারী) বলে মন্তব্য করেন তিনি।

চোখের পানি ধরে রাখতে না পেরে পবিত্র কুরআনের আয়াত ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ পাঠ করে জিকো বলেন, ‘রেফারি আমাদের সঙ্গে চরম অবিচার করেছেন। তিনি একটি পুরো জাতির দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নকে বিফলে দিয়েছেন।’

সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারটি শেষ হওয়ার আগেই সম্প্রচার বন্ধ হয়ে যায়। এর আগে টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগও তোলেন এই মিশরীয় ফরোয়ার্ড।

জিকোর দাবি, ‘এই বিশ্বকাপটি পরিকল্পিতভাবে আর্জেন্টিনার দিকেই পরিচালিত করা হচ্ছে।’ তার এই মন্তব্য প্রকাশের পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দুর্দান্ত খেলেছিল মিশর। একপর্যায়ে তারা ২-০ গোলে এগিয়ে যায়। দলের হয়ে একটি গোল করেন মোস্তফা জিকো, যা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বড় চাপে ফেলে।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় একটি বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে। মিশরের করা আরেকটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বাতিল করা হয়। রেফারির দাবি ছিল, গোল হওয়ার আগে লিসান্দ্রো মার্তিনেসের ওপর ফাউল করা হয়েছিল।

এই সিদ্ধান্ত ঘিরেই মাঠে ও মাঠের বাইরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। মিশরের খেলোয়াড় ও সমর্থকদের অভিযোগ, ওই সিদ্ধান্ত তাদের জয়ের সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে।

শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও ম্যাচে দারুণভাবে ফিরে আসে আর্জেন্টিনা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

/এএসএফ