• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম


কাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১:৩৩ পিএম

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েমঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসছেন। আগামী ১৩ মে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।বৃহস্পতিবার (৭ মে) সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, ডাকসু ভিপির হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। আনিকার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

তাঁর বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসু নেতাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আকদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন হওয়ার কথা রয়েছে।এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাকসু নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিষয়টি নিয়ে পোস্ট করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

/বিএসএস