• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ এএম


ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ ছাড়ল বাংলাদেশের প্রতিনিধি দল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ৬:৫৮ পিএম

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ ত্যাগ করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট ভাষণ শুরু করার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা কক্ষ থেকে বেরিয়ে যান। ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাঁরা এ পদক্ষেপ নেন।

বাকু থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধি দলের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও সম্মেলন কক্ষ ত্যাগ করেন। তাঁরাও ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করেন। বক্তব্য চলাকালে প্রতিবাদ জানাতে এসব দেশের প্রতিনিধিরা সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান।

এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে আজারবাইজানের রাজধানী বাকুতে সিকার সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।

/এসএন