• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১০:২৫ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দায়িত্বশীল সরকারি সূত্রগুলোর মতে, সময় যত গড়াচ্ছে, সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা ততই কমছে।সূত্রগুলো জানায়, এ পরিস্থিতির মূল কারণ সম্মেলনের আমন্ত্রণপত্র। ব্রিকসের ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মাধ্যমে আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়।তবে আমন্ত্রণপত্রে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়। দায়িত্বশীল সূত্রগুলোর দাবি, দাওয়াতপত্রের এই ভাষা এবং তা ঘিরে সৃষ্ট অস্বস্তিই সফরের সম্ভাবনা কমে যাওয়ার অন্যতম কারণ।এ বিষয়ে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানতে চান, কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় পদবি ব্যবহার না করে তাকে বিমসটেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়েছে। তবে এ প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিকস সম্মেলনের প্রস্তুতি চলছে এবং আমন্ত্রণসহ কারিগরি বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।অন্যদিকে সরকারের প্রস্তুতির কেন্দ্রবিন্দু এখন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর। দায়িত্বশীল সূত্র জানায়, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এ সফরে তার সঙ্গে প্রায় ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে।এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, একই অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় চার দশক পর আবারও সাধারণ পরিষদের সভাপতিত্বের সময় জাতিসংঘে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

/বিএসএস