• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম


বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১০:৪৭ এএম

একদিনের সফরে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে সড়কপথে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে পৌঁছান তিনি। এর আগে সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হন।বরিশালে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়া জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

/বিএসএস