• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম


দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবি: শেষ হলো উদ্ধার অভিযান

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩১ মার্চ ২০২৬ ১০:৫০ পিএম

দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট-এ যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শেষ করা হয়। কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। নিহতদের মধ্যে রাজবাড়ী জেলার ১৮ জন রয়েছেন। তাদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এককালীন ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আহতদের জন্য ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা রয়েছে।

এ ছাড়া, নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা ঘটে।