• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম


ইরানের সাফল্যের প্রধান উৎস নামাজ: মোজতবা খামেনি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৪:৪৪ পিএম

ইরানের সাফল্যের প্রধান উৎস নামাজ: মোজতবা খামেনিইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতির সংগ্রাম, বিজয় ও সাফল্যের প্রধান শক্তি এবং ভিত্তি হলো নামাজ।মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলন’-এ পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন। সম্মেলনে তার ওই বার্তা পড়ে শোনানো হয়।বার্তায় আয়াতুল্লাহ খামেনি নামাজকে মহান আল্লাহর দেওয়া অন্যতম সেরা নিয়ামত এবং ধর্মের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, নামাজ মানুষের সঙ্গে মহান সৃষ্টিকর্তার সরাসরি যোগাযোগের মাধ্যম। এটি মানুষের ভেতরের অহংকার ও জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় হাতিয়ার। একই সঙ্গে নামাজ মানুষের মনে শান্তি, আশা ও ভালোবাসার উৎস হিসেবে কাজ করে।মোজতবা খামেনি আরও বলেন, নামাজ কেবল ব্যক্তিগত কোনো বাধ্যবাধকতা নয়; বরং এটি একটি সামাজিক দায়িত্বও। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ক্ষমতা ও সামর্থ্য অর্জিত হলে নামাজ কায়েম করা সৎকর্মশীলদের অন্যতম প্রধান দায়িত্ব।বর্তমান ইরানি জাতির প্রেক্ষাপটে নামাজ কায়েম করা এবং এর চেতনা সমাজে ছড়িয়ে দেওয়া জাতীয় অগ্রগতি ও সংগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।এই লক্ষ্য অর্জনে সমাজের সব স্তরের প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, পরিবার, শিক্ষক, সমাজের গুণীজন, প্রখ্যাত ব্যক্তিত্ব এবং সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে নামাজ কায়েমের বিষয়ে দ্বিগুণ দায়িত্ব পালন করতে হবে।বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহর অশেষ রহমতে ইরানি জনগণ নামাজ কায়েমের মাধ্যমে এর সব বরকত ও কল্যাণ লাভ করতে সক্ষম হবে।

/বিএসএস