• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম


ইরানকে ভয় দেখানো বা প্রলোভন দেখানোর সুযোগ নেই: আরাগচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ৩:২৮ পিএম

ইরানকে ঘুষ বা প্রলোভন দেখিয়ে কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মার্কিন ও ইসরায়েলি প্রচেষ্টা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

১২ দিনের যুদ্ধ শুরুর আগে অনুষ্ঠিত আলোচনা পর্বের প্রসঙ্গ তুলে ধরে আরাগচি বলেন, তাকে নয়, বরং ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে প্রলোভন দেখানোর চেষ্টা করা হয়েছিল। তার ভাষায়, ‘তারা আমাকে নয়, বরং ইসলামিক প্রজাতন্ত্রকে ঘুষ দিতে এসেছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল এটা-সেটা করে দেবে এবং অনেক কিছু বানিয়ে দেবে। কিন্তু আমি তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিক্রির জন্য নয়।’

তিনি আরও বলেন, এ বিষয়ে ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ‘এখানে কোনো ঘুষ বা হুমকির স্থান নেই, কারণ হুমকি দিতে হয় তাকে যে ভয় পায়।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি জোর দিয়ে জানান, চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার করার কোনো সুযোগ নেই।

পররাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেন, চলমান রক্তক্ষয়ী সংঘাত সত্ত্বেও ইরানের মৌলিক নীতি কিংবা কৌশলে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তার দাবি, তেহরানের বন্ধু ও প্রতিপক্ষ—উভয় পক্ষই এখন স্বীকার করছে যে বিশ্ব বুঝতে পেরেছে, ইরানের প্রকৃত পারমাণবিক শক্তি কোনো অস্ত্র নয়; বরং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী

/এসএন