• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম


পরিবারের সঙ্গে হয়তো এটাই শেষ কথা, উইটকফকে বললেন আরাঘাচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ৪:০১ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি ও যুদ্ধবিরতি আলোচনা চলাকালে ইরানি আলোচকদের প্রতিটি মুহূর্তে জীবনের ঝুঁকির মধ্যে থাকতে হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া আরাগচি বলেন, পুরো প্রক্রিয়াজুড়েই সম্ভাব্য হামলার আশঙ্কা তাদের তাড়া করে ফিরেছে।

সোমবার (২০ জুলাই) মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরেন।তিনি জানান, বৈঠকের সময় তিনি উইটকফকে প্রশ্ন করেছিলেন, “আপনি কি কখনো এমন কোনো আলোচনায় অংশ নিয়েছেন, যেখানে প্রতি মুহূর্তে মনে হয়েছে, যেকোনো সময় পুরো বৈঠকটি বোমা হামলায় ধ্বংস হয়ে যেতে পারে?”

আরাগচি আরও বলেন, তিনি উইটকফকে জিজ্ঞাসা করেছিলেন, “ফোনে কথা বলার সময় কি কখনো মনে হয়েছে, হয়তো এটাই শেষবারের মতো কথা বলছেন? কিংবা পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে কি কখনো মনে হয়েছে, এটাই হয়তো তাদের সঙ্গে শেষ কথা?”ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার সময় ইরানি প্রতিনিধিদলের নিরাপত্তা-ঝুঁকি এবং মানসিক চাপের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

/বিএসএস