• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম


এপ্রিলের প্রথম ৮ দিনে দেশে এলো ৯৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

The Pulse BD news desk
আপডেট টাইম: ৯ এপ্রিল ২০২৬ ৮:০১ পিএম

চলতি এপ্রিল মাসের প্রথম আট দিনেই দেশে প্রায় ৯৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১২ কোটি ১৯ লাখ ডলার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এবার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৭১৮ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ দশমিক ৫০ শতাংশ বেশি।

এর আগে গত মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ৩০০ কোটির বেশি ডলার রেমিট্যান্স এসেছে।

সব মিলিয়ে, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।