• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম


মা দিবসে মাকে কু’পিয়ে হ/ত্যা করলো ছেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ১০:১২ এএম

ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃত্যু, আহত বাবা-মেয়েফেনীর -এ মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ হারিয়েছেন এক মা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও মেয়ে। অভিযুক্ত ছেলে রাফিকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত নারী লাকি বেগম (৪০)। আহতরা হলেন তার স্বামী মো. মোস্তফা (৪৫) ও মেয়ে মিথিলা (১৮)।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে রাফি হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান লাকি বেগম। হামলায় গুরুতর আহত হন মোস্তফা ও মিথিলা।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।স্থানীয় বাসিন্দা রাতুল বলেন, “যে সন্তানের জন্য একজন মা সারাজীবন ত্যাগ স্বীকার করেন, সেই সন্তানের হাতেই মায়ের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।”নিহতের ভাতিজা এমরান হোসেন জানান, রাফি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন তিনি। ধারণা করা হচ্ছে, একই কারণে এ নৃশংস ঘটনা ঘটেছে।আহতদের উদ্ধার করে প্রথমে -এ নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে নেওয়ার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের -এ পাঠানো হয়েছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, রাফি একজন বখাটে ও মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সঙ্গে ঝামেলা করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে।

/বিএসএস