• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম


জানা গেলো এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩০ মার্চ ২০২৬ ৯:১৬ পিএম

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই এ তারিখ অনুযায়ী চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত এক চেয়ারম্যান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকের দিকনির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ জুনকে সম্ভাব্য শুরুর তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। মন্ত্রীর অনুমোদন মিললেই দ্রুত চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে।

এদিকে, এ বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা ও কারিগরি বোর্ডে আগে থেকেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়ে আসছে।