• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ এএম


‘সাধু সাবধান’, ফেসবুকে জামায়াত আমিরের রহস্যময় বার্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ অক্টোবর ২০২৬ ১০:৫৬ পিএম

ফেসবুকে শফিকুর রহমানের পোস্ট, লিখলেন ‘চোরের মন পুলিশ-পুলিশ’

সমসাময়িক বা রাজনৈতিক কোনো বিষয়কে ইঙ্গিত করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দেওয়া পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে দেওয়া ওই পোস্টে শফিকুর রহমান লিখেছেন, “চোরের মন পুলিশ-পুলিশ।” এরপর তিনি লেখেন, “সাধু সাবধান।”

তবে পোস্টটিতে তিনি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, দল বা ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে তাঁর এই মন্তব্যের মাধ্যমে কাকে বা কোন বিষয়কে ইঙ্গিত করা হয়েছে, তা স্পষ্ট নয়।

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পোস্টটিতে প্রায় ৮৬ হাজার প্রতিক্রিয়া পড়েছে। পাশাপাশি মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১০ হাজার এবং শেয়ার হয়েছে এক হাজার ৮০০ বারের বেশি।

পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া দেখা গেছে।

/এএসএফ