আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়েছিল গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম আসরের মধ্য দিয়ে। সেবার বাংলাদেশের ১২ জন প্রতিযোগী অংশ নিয়ে দুটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জপদক অর্জন করেছিল।মাত্র এক বছরের ব্যবধানে এবারের আসরে বাংলাদেশের অর্জনে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। গতবারের তুলনায় এবার পদকের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পদকের মানেও উন্নতি হয়েছে। প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ের পাশাপাশি রৌপ্যপদকের সংখ্যাও দুই থেকে বেড়ে সাতটিতে দাঁড়িয়েছে।দলের প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিযোগী, অভিভাবক ও মেন্টরদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। আন্তর্জাতিক পর্যায়ে খুদে শিক্ষার্থীদের এমন অর্জন দেশের গণিত ও বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও ভালো ফল অর্জনের পাশাপাশি বাংলাদেশেও এ ধরনের আন্তর্জাতিক অলিম্পিয়াড আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
/বিএসএস