রাজধানীর মিরপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার ক্ষতিগ্রস্ত ক্লিনিকটি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
এ সময় সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দেশবাসী উদ্বিগ্ন।
/এসএন