• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম


‘সংঘাত বাড়ালে মানচিত্র বদলে দেব’, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪:১৪ পিএম

যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়িয়ে তোলে, তাহলে যুদ্ধের পুরো পরিস্থিতি বা ‘মানচিত্র বদলে দেবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি।’তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি লড়াইয়ের মাত্রা আরও বাড়ায়, তাহলে ইরান তাদের অস্ত্র, সামরিক কৌশল এবং হামলার লক্ষ্যবস্তু পুরোপুরি বদলে ফেলবে। দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।মোহেব্বির ভাষ্য অনুযায়ী, সংঘাত আরও তীব্র হলে এমন কিছু নতুন অস্ত্র ব্যবহার করা হবে, যা এর আগে দেখা যায়নি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে সংঘাত বাড়ানোর পরিণতি সম্পর্কে সতর্ক করেন।এদিকে উত্তেজনার মধ্যেই ইরানের বিচার বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের হাতে আটক হওয়া মার্কিন ও ইসরাইলি জাহাজ এবং সেগুলোর মালামাল এখন ‘বিক্রির জন্য উন্মুক্ত’। এসব বিক্রি থেকে পাওয়া অর্থ যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বা প্রাণ হারানো পরিবারগুলোর মধ্যে দান করা হবে বলে জানানো হয়েছে।তবে ইরানের হাতে ঠিক কতটি জাহাজ আটক রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

/বিএসএস