• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম


‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়, সাফ জানিয়ে দিল চীন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ আগস্ট ২০২৬ ৭:৩৪ পিএম

ভারতের ‘অরুণাচল প্রদেশ’কে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পক্ষ থেকে ওই অঞ্চলের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পক্ষ থেকে ৭ আগস্ট তথাকথিত ‘অরুণাচল প্রদেশের’ ২৭টি স্থানের নাম ঘোষণার বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এ বিষয়ে বক্তব্য দেন।তিনি বলেন, ‘ছাং’আন অঞ্চল চীনের ভূখণ্ড। দীর্ঘদিন ধরে চীনে ব্যবহৃত স্থানগুলোর নাম পরিবর্তন করে ভারতের তথাকথিত নাম দেওয়ার উদ্যোগ অবৈধ ও অকার্যকর।’চীনা মুখপাত্র আরও বলেন, ভারতের এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ছাং’আন অঞ্চল চীনের অংশ—এই বাস্তবতা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।তিনি স্পষ্ট করে বলেন, চীন তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’কে স্বীকৃতি দেয় না। ওই অঞ্চলের ওপর ভারতের নামকরণ কিংবা এ ধরনের দাবি চীনের কাছে গ্রহণযোগ্য নয়।

/বিএসএস