• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম


সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৭:১৭ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে রুবেল নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের দাবি, সোমবার রাতে শ্যামকুড় মাঠপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে রুবেল কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল আহত হন।ঘটনার পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা রুবেলকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে রাবার বুলেটে আহত হওয়ার ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

/বিএসএস