• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম


প্রয়োজনে ই/সরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ: এরদোগান

আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৯:৪৪ পিএম

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিলিস্তিন ও লেবাননে হামলার অভিযোগ এনে ইসরায়েল-এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) ইস্তাম্বুল-এ এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইসরায়েল মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নির্বিচারে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

এরদোয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবানন-এ হামলা অব্যাহত রেখেছে, যার ফলে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি ইসরায়েলি কর্মকাণ্ডকে ‘বর্বরতা’ হিসেবে উল্লেখ করেন।

এছাড়া ইসরায়েলের পার্লামেন্টে পাস হওয়া একটি বিতর্কিত আইনের সমালোচনা করে তিনি বলেন, এটি মূলত ফিলিস্তিনিনি বন্দীদের লক্ষ্য করেই প্রণয়ন করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট আরও কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, “আমরা যেভাবে কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছি, প্রয়োজনে একইভাবে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারি।”

তার মতে, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নে তুরস্ককে আরও শক্তিশালী হতে হবে এবং সে ক্ষেত্রে কোনো বাধা নেই।

এদিকে এরদোয়ানের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমিচাই এলিয়াহু। তিনি তুর্কি প্রেসিডেন্টকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে তুরস্কের অতীত কর্মকাণ্ড, বিশেষ করে সাইপ্রাসে সামরিক হস্তক্ষেপ এবং কুর্দিদের প্রতি আচরণের সমালোচনা করেন।

সূত্র: জেরুজালেম পোস্ট