• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম


‘ইসলামাবাদ টকস’ এর দিকে তাকিয়ে পুরো বিশ্ব!

আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:০৪ পিএম

বিশ্ব রাজনীতির অঙ্গনে এক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কূটনৈতিক উদ্যোগের সূচনা হতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘ইসলামাবাদ টক্‌স’। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান সংঘাত নিরসনে পাকিস্তান এই উচ্চপর্যায়ের আলোচনার আয়োজন করেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরান উভয়পক্ষই ইসলামাবাদ এসে পৌঁছেছে। পাাকিস্তান পক্ষের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্র পক্ষে আছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

এই উদ্যোগের মাধ্যমে সংঘাতের দুই পক্ষকে একই টেবিলে আনার চেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তা ও ভূমিকা নতুনভাবে আলোচনায় এনেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আলোচনা সফল করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিকতা ও বাস্তবসম্মত সমঝোতা অপরিহার্য।

‘ইসলামাবাদ টক্‌স’-কে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কঠোর নজরদারি চলছে এবং সম্ভাব্য কোনো নাশকতা বা বিঘ্ন ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠককে ঘিরে কার্যত ‘লকডাউন’-সদৃশ পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে শান্তি আলোচনার প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।