• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম


দেশে ফেরার টিকিট কাটা ছিল, ফিরলেন লাশ হয়ে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ মে ২০২৬ ১২:৩১ পিএম

একসঙ্গে বিয়ের স্বপ্ন ভেঙে দিল প্রবাসে দেয়াল ধসযমজ দুই ভাইয়ের একসঙ্গে বিয়ের স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের প্রবাসী যুবক তৌহিদুল ইসলাম সৌদি আরবে কর্মরত অবস্থায় দেয়াল ধসে নিহত হয়েছেন।পরিবার জানায়, দুই ভাইয়ের বিয়ের আয়োজন একসঙ্গে করার পরিকল্পনা ছিল তাদের। দেশে থাকা ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় বিদেশে থাকা তৌহিদুলকেও দ্রুত দেশে ফেরার তাগাদা দেওয়া হয়। তাঁর জন্যও পাত্রী প্রায় চূড়ান্ত ছিল। ১৫ মে দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু দেশে ফেরা আর হলো না—তার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান।গত মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দা শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দেয়াল ধসে ঘটনাস্থলেই মারা যান তৌহিদুল ইসলাম। তিনি সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।তৌহিদুলের যমজ ভাই জাহেদ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, একসঙ্গে বিয়ের স্বপ্ন ছিল তাদের। সর্বশেষ কথোপকথনে ভাই বলেছিলেন—“বাঁচি আর মরি, এবার দেশে আসবই।” কিন্তু সেই আসা আর হলো না।পরিবার সূত্রে জানা গেছে, তৌহিদুল স্থানীয় পাঁচুরিয়া হালিমা রহমান উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে মাছ ও মুরগির খামার করলেও লোকসানের কারণে ২০১৯ সালের ২৮ আগস্ট জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন।তৌহিদুল তিন ভাইয়ের মধ্যে মেজো। বড় ভাই শাহাদাত হোসেন জানান, ঘটনার দিন দুপুরেও মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। বিকেলে সৌদি আরবে থাকা এক আত্মীয় ফোনে মৃত্যুর খবর দেন। বর্তমানে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা করছেন।হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, তৌহিদুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

/বিএসএস