• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ এএম


থামছেই না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃ’ত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ৬:১৯ পিএম

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৯৪ শিশু।

শুক্রবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত একদিনে হাম ও এর উপসর্গে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। সেখানে তিন শিশুর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া ঢাকা বিভাগে মারা গেছে আরও দুই শিশু। একই সময়ে খুলনা ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আগের দিনও দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছিল। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা যায় ৬ শিশু।

এরও চারদিন আগে, গত ৪ মে হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ১৭ শিশুর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

ক্রমাগত বাড়তে থাকা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য খাতে। প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নতুন রোগী ভর্তি হচ্ছে।

/এসএন