• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম


জয়পুরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ১:৫২ পিএম

জয়পুরহাট: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই জয়পুরহাট সীমান্তজুড়ে উদ্বেগের আবহ তৈরি হয়েছে।নির্বাচনে বিজেপির বড় জয় এবং দলটির কয়েকজন প্রভাবশালী নেতার বিতর্কিত ‘পুশব্যাক’ মন্তব্যের পর সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

এ কারণে জয়পুরহাট সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। শুধু সীমান্ত চৌকি নয়, চেকপোস্টগুলোতেও চলছে কড়া তল্লাশি কার্যক্রম।সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন শনাক্ত করতে জয়পুরহাট ২০ বিজিবি সদস্যরা ব্যবহার করছেন প্রশিক্ষিত ডগ স্কোয়াড। প্রতিটি যানবাহনে যাত্রীদের দেহ তল্লাশির পাশাপাশি ব্যাগ ও মালামালও খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত ও রিয়েল-টাইম পর্যবেক্ষণের জন্য বিজিবি সদস্যদের পোশাকে সংযুক্ত করা হয়েছে বডি-অন ক্যামেরা।এছাড়া গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা, যা সরাসরি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

/বিএসএস