পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার তৈরি করা বিশেষ প্রশাসনিক পদে থাকা অবসরপ্রাপ্ত শীর্ষ আমলারা একে একে পদত্যাগ শুরু করেছেন, যা রাজ্য প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন দুই সাবেক আইএএস কর্মকর্তা আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী। এই দুজনই আগে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নবান্ন সচিবালয় সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদ থেকেও পদত্যাগ করেছেন সাবেক আমলা মনোজ পন্থ।অবসরের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিশেষ পদে নিয়োগ দিয়ে প্রশাসনে সক্রিয় রেখেছিলেন। তবে তার বিদায়ের আভাস মিলতেই সেই ব্যবস্থায় ভাঙন শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, গত ১৫ বছরে তিনি অবসরপ্রাপ্ত অনুগত আমলা ও পুলিশ কর্মকর্তাদের বিশেষ পদ দিয়ে এক ধরনের সমান্তরাল আমলাতন্ত্র গড়ে তুলেছিলেন।এদিকে রাজ্য সরকারের নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মঙ্গলবারই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ২০২৩ সালের নভেম্বর মাসে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।নির্বাচনের পর প্রশাসনে এই ধারাবাহিক পদত্যাগে পশ্চিমবঙ্গ-এর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি
/বিএসএস