ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে বাংলাদেশি দুই ভাইয়ের একজন নিহত, আরেকজন গ্রেপ্তারমুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দুই ইতালি প্রবাসী ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে ইতালির লেইজ শহরে।নিহত ও অভিযুক্ত দু’জনই টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির Lecce শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়ন ফকিরের মৃত্যু হয়।ঘটনার পর হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন এবং মরদেহও দেখান বলে জানা গেছে। পরে খবর পেয়ে ইতালির পুলিশ তাকে গ্রেপ্তার করে।নিহতের এক বন্ধু জানান, হুমায়ুন ফকির দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইতালি প্রবাসী। তিনি প্রথমে লিবিয়া হয়ে পরে ইতালিতে যান। পরবর্তীতে ২০২৩ সালে তার সহযোগিতায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান। পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন ফকিরের দুই বিয়ে নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি সামনে এলে ছোট ভাই নয়ন ফকির এতে আপত্তি জানালে তাদের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় রূপ নেয়।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে ইতালিতে হত্যা করেছে বলে জানা গেছে। বিষয়টি তাদের কাছেও অবহিত করা হয়েছে।