• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ এএম


সরকারি কাজে বাধার মা’মলায় আখতারুজ্জামানকে এক দিনের রি’মান্ড

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ১১:০৩ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম আখতারুজ্জামানকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তিনি।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আখতারুজ্জামানের পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তবে মামলার উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড আবেদন পুরোপুরি মঞ্জুর না করে আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

/এসএন